Magical Tome

The outer archives are busy
শিক্ষাব্যবস্থায় কর্পোরেট পুঁজিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়ার আয়োজন, বর্তমান শাসকদলের উদ্যোগে চলছে পুরোদমে। দেশের জনগণের একটা বিশাল অংশকে বঞ্চিত রেখে, সুবিধাভোগীদের আরেকটু সুবিধা পাইয়ে দেওয়াই এর উদ্দেশ্য। এর সূচনা আশির দশকের দ্বিতীয় ভাগ বা নব্বই দশক থেকেই হয়েছিল। কিন্তু তখনও শাসক শিক্ষাকে একটি মৌলিক অধিকারের ধারণা থেকে পুরোপুরি সরে আসেনি। তাই ইউ পি এ-র আমলে সংসদে বামপন্থীদের সক্রিয় হস্তক্ষেপের ফলে 'শিক্ষার অধিকার' অর্থাৎ 'রাইট টু এডুকেশন' আইনটি পাশ করানো গিয়েছিল। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর, জনশিক্ষার সব পরিকাঠামো ধ্বংস করে, বেসরকারি কর্পোরেট পুঁজির হাতে সমগ্র শিক্ষাব্যবস্থাকে তুলে দিতে উঠেপড়ে লেগে গেছে। কমিউনিস্টরা চায় শাসক শ্রেণীর কবল থেকে শিক্ষাকে উদ্ধার করতে। তাই তাদের কাজ, শিক্ষাকে সকলের করা। সার্বজনীন করা। বর্তমান পরিস্থিতির সহজবোধ্য বিশ্লেষণ করে লেখক বিকল্পের সন্ধান দিয়েছেন এই বইতে অত্যন্ত সহজ সরল ভাষায়।
Create a free account to see Match Scores on books the community has marked — once you’ve set your preferences.
Create free accountMarks left by readers of this tome
No community marks yet — be the first to inscribe this tome.
Pacing
Horror / Dark Elements
Romance
Spice Level
LGBTQ+ Representation
Social & Political Themes in Stories