Magical Tome

The outer archives are busy
আজ যখন উগ্র দক্ষিণপন্থা দেশের সংবিধান, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা গ্রাস করতে উদ্যত, তখন তাদের প্রতিরোধ শক্তিশালী বামপন্থী আন্দোলন ছাড়া সম্ভব নয়। কমরেড সীতারাম ইয়েচুরি বারবার বলতেন, বাংলায় কমিউনিস্টদের ঘুরে দাঁড়ানোর উপর দেশে কমিউনিস্টদের ঘুরে দাঁড়ানো নির্ভর করছে। পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবিও একই কথা বলেছেন। পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলনকে দুর্বল করতে দেশের শাসক এবং নয়া ফ্যাসিবাদী শক্তি বিশেষ চক্রান্ত করেছে। আরএসএস-এর মদতে তৈরি হওয়া একটি দল, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসন ক্ষমতায়। পুলিশ, প্রশাসনকে ব্যবহার করে এবং দলের সশস্ত্র বাহিনীর মাধ্যমে লাগাতার আক্রমণ চালিয়ে তৃণমূল বামপন্থীদের দুর্বল করার চেষ্টা করেছে। পাশাপাশি আরএসএস-এর পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সহ নানা সাম্প্রদায়িক, বিভেদকামী শক্তিগুলিকে তৃণমূল বেড়ে উঠতে মদত দিয়েছে। ফলে এই সময়ে শুধু বামপন্থীরা আক্রান্ত তাই নয়। সমাজের সর্বস্তরের দেশপ্রেমিক, গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষ এমনকি স্বাধীনচেতা, যুক্তিবাদী ব্যক্তি, সংগঠন, সংস্থাগুলি আক্রান্ত। পশ্চিমবঙ্গ তার যাবতীয় গরিমা হারাতে বসেছে। তাই বাংলার পুনর্জাগরণ সময়ের দাবি। তার বাস্তবায়ন সম্ভব তখনই যখন বামপন্থার পুনরুত্থান সম্ভব হবে। লেখক মহম্মদ সেলিম এদেশের রাজনীতিতে সুপরিচিত নাম। তিনি সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পার্টির পলিট ব্যুরোর সদস্য। সাম্প্রতিক কালে বিভিন্ন পত্রিকায় এই সংক্রান্ত তাঁর কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেগুলির একাংশ এই বইয়ে প্রকাশিত । মূল প্রবন্ধগুলির যে শিরোনাম ছিল, তার কয়েকটি এই বইয়ে প্রয়োজনীয় বদল করা হয়েছে। রাজ্য তথা দেশের বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের সংগঠক ও নেতা কমরেড বিমান বসুর লেখা ভূমিকা এই বইয়ে উল্লেখযোগ্য মাত্রা সংযুক্ত করেছে।
Create a free account to see Match Scores on books the community has marked — once you’ve set your preferences.
Create free accountMarks left by readers of this tome
No community marks yet — be the first to inscribe this tome.
Pacing
Horror / Dark Elements
Romance
Spice Level
LGBTQ+ Representation
Social & Political Themes in Stories